নাসিরনগরে দুর্গোৎসব উপলক্ষে সরকারি অনুদান বিতরণ
প্রকাশিত : ১৭:০১, ১৭ অক্টোবর ২০২০
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৪৫টি পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হযেছে।
শনিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এসব অনুদানের ডিও বিতরণ করেন।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে সবাইকে আসন্ন শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আইনশৃংখলা বজায় রাখার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। তাছাড়া কোন অশুভ শক্তি যেন এই আনন্দমুখর পরিবেশের বিঘ্ন ঘটাতে না পারে সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্তক থাকতে হবে।
উপজেলা নিবাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি কাজল জ্যোতি দত্ত,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অনাথ বন্ধু দাস,সাধারণ সম্পাদক প্রভাষক নিমর্ল চৌধুরী। অনুষ্ঠানে উপজেলার ১৪৫টি পূজা মন্ডপে প্রত্যেকটি মন্দিরে ৫০০ কেজি করে মোট ৭২৫০০ কেজি চাল বিতরণ করেন।
এসময় আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ উপজেলার প্রতিটি পূজা মন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
কেআই//
আরও পড়ুন










